• Home
  • News
  • Crime & Law
  • ভারতের ১৭টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা

ভারতের ১৭টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি

ALN NEWS DESK
ALN NEWS DESK
Updated : Jul 12, 2026, 06:23 PM IST
5 min read
  • linkedin
  • twitter
  • facebook
  • instagram
  • whatsapp

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ভারী বৃষ্টির সম্ভাবনা। ১৭টি রাজ্যে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। দেশের অনেক রাজ্যে বর্ষার প্রভাব দেখা গেলেও আবহাওয়া দপ্তরের মতে, এর ফলে আগামী কয়েকদিন অনেক রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময়ে প্রবল বাতাস এবং ঝড়ও তাণ্ডব চালাতে পারে। আবহাওয়া দপ্তরের মতে, নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওড়িশা উপকূল অতিক্রম করে ছত্তিশগড়ের দিকে অগ্রসর হতে পারে। সেই হিসেবে, আবহওয়া দপ্তর ১৭টি রাজ্যের জন্য ভারী বৃষ্টি ও ঝড়ের সতর্কতা জারি করেছে।

রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলা এবং উত্তরবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদায় হলুদ সতর্কতা জারি করা। ওই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গের সব জেলাতে।

একটানা বৃষ্টির কারণে মুম্বাইসহ কয়েকটি রাজ্যের মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। আইএমডি’র সর্বশেষ তথ্য অনুয়ায়ী আগামী ১০ ঘণ্টার মধ্যে দেশের ১৫টি রাজ্যে মুষলধারে বৃষ্টির সতর্কতা সেই সঙ্গে থাকবে ঘণ্টায় ৭০ কিমি গতিবেগে ঝড়ের সম্ভবনা। রবিবার ভারতের আবহওয়া দপ্তর আগামী ১০ ঘণ্টার মধ্যে উত্তর প্রদেশ, বিহার, দিল্লি এবং হিমাচল প্রদেশসহ ১৫টি রাজ্যে ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের সতর্কতা জারি করেছে। এই সময়ে ঘণ্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত বেগে বাতাস বইবে বলেও আশঙ্কা করা হচ্ছে। আইএমডি-র তথ্য অনুযায়ী, ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বলা হয়েছে ১২ থেকে ১৪ জুলাইয়ের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে। সপ্তাহের প্রথম দিকে প্রবল বাতাস বইবে বলেও আশঙ্কা করা হচ্ছে। ওড়িশায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে সোমবার, তবে ১৩ থেকে ১৭ জুলাইয়ের মধ্যে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

হিমাচল প্রদেশে বৃষ্টিপাত এখনও স্বাভাবিক হয়নি। কুল্লুতে ছয়টিরও বেশি কালভার্ট ভেসে গেছে, এবং রাজ্যজুড়ে ১৮৯টি রাস্তা, ১৪৬টি পাওয়ার ট্রান্সফরমার ও ১০৪টি পানীয় জল প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া বিভাগ রবিবার কাংড়া, মান্ডি, উনা, বিলাসপুর, হামিরপুর এবং সিরমৌর সহ বেশ কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি, বজ্রপাতের সতর্কতা জারি করেছে।

১২, ১৩, ১৪, ১৫, ১৬ এবং ১৭ জুলাই ভারী বৃষ্টিপাত ও ঝড়ের সতর্কতা জারি রয়েছে একাধিক রাজ্যে। ১১ ও ১২ জুলাই জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট-বালতিস্তান এবং মুজাফফারাবাদে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৩ থেকে ১৭ জুলাইয়ের মধ্যে বৃষ্টিপাত কমে বিক্ষিপ্ত বর্ষণে পরিণত হবে। ১১ থেকে ১৭ জুলাই বজ্রসহ ঝড় এবং ঘণ্টায় ৪০-৬০ কিমি বেগে প্রবল বাতাস বইতে পারে। ১১ ও ১২ জুলাইয়ের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত উত্তরাখণ্ডে একটানা ও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সপ্তাহজুড়ে কিছু কিছু এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। পূর্ব উত্তর প্রদেশে ব্যাপক ও অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ১২ থেকে ১৫ই জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং ১২ থেকে ১৭ই জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যাবে। পশ্চিম উত্তর প্রদেশে ১১ থেকে ১৭ই জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং রাজস্থানে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে, ১১-১২ জুলাই পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লির বিচ্ছিন্ন কিছু স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে।

১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত মধ্যপ্রদেশের (পূর্ব ও পশ্চিম) এবং বিদর্ভে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৪ থেকে ১৭ জুলাইয়ের মধ্যে পূর্ব মধ্যপ্রদেশে ভারী বৃষ্টিপাত হতে পারে। ১১ থেকে ১৪ ও ১৫ জুলাই পর্যন্ত এই এলাকাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৬০ কিমি বেগে বাতাস এবং বজ্রপাতসহ প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। আইএমডি’র তথ্য বলছে, ছত্তিশগড়ে ১১ থেকে ১৩ জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, তবে ১৪ থেকে ১৭ জুলাইয়ের মধ্যে বর্ষার গতি বাড়বে এবং ব্যাপক বৃষ্টিপাত হবে। ১১ থেকে ১৫ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ এবং সিকিমে ব্যাপক বৃষ্টিপাত হবে। উপ-হিমালয় অঞ্চলে ১১-১২ জুলাই অতি ভারী বৃষ্টিপাত এবং ১৩-১৪ ও ১৭ জুলাই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় অঞ্চলে ১১-১৩ এবং ১৬-১৭ জুলাই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ১১ থেকে ১৫ জুলাই পর্যন্ত ব্যাপক বৃষ্টি ও প্রবল বাতাস থাকবে, তবে ১৬-১৭ জুলাই আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। মেঘালয়ের জন্য অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। ১২ জুলাই আসাম ও মেঘালয়ে অতি ভারী বৃষ্টিপাত এবং ১৩ থেকে ১৭ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশে সপ্তাহজুড়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ১৭ জুলাই পর্যন্ত নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় বর্ষা ব্যাপকভাবে সক্রিয় থাকবে এবং সপ্তাহজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সপ্তাহজুড়ে কোঙ্কন ও গোয়ায় ব্যাপক ও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত গুজরাট, মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া, সৌরাষ্ট্র এবং কচ্ছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত উপকূলীয় কর্ণাটকে ব্যাপক বৃষ্টিপাত হবে। ১৭ জুলাই পর্যন্ত উত্তর ও দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকে কেবল বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কেরালা ও মাহেতে ১২ থেকে ১৭ সালের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম থাকবে এবং বিক্ষিপ্ত বৃষ্টি রেকর্ড করা হবে। ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং লক্ষদ্বীপে প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামের কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে ১৭ জুলাই পর্যন্ত। বাসিন্দাদের দুপুরে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া বিভাগ বিহার, উত্তর প্রদেশ, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আসাম এবং ত্রিপুরায় বজ্রসহ মুষলধারে বৃষ্টির সতর্কতা জারি করেছে।

আইএমডি-র সর্বশেষ তথ্য অনুযায়ী, আগামী তিন দিনে উত্তর আরব সাগরের কিছু অংশ, গুজরাট, হরিয়ানা ও পাঞ্জাবের অবশিষ্ট অংশ এবং রাজস্থানের কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূল রয়েছে। উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, বিহার, আসাম, রাজস্থান এবং সিকিম সহ ১৭টি রাজ্যে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এই সময়ে ঘণ্টায় ৫০ থেকে ৮০ কিলোমিটার বেগে প্রবল বাতাস বইতে পারে বলে আশা করা হচ্ছে।

Get More Updates

To learn more about the latest developments in Crime & Law, stay updated with our exclusive reports and analyses on AiLensNews.

Related News